শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

পাকিস্তানের আমন্ত্রণে চারদিন আগেই যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

চলতি মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। কিন্তু সে সিরিজের জন্য এখন চারদিন আগে তথা ১৩ আগস্টেই পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে দল।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ দলকে চারদিন আগেই দেশটিতে যেতে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা যাতে সিরিজের আগে নির্বিঘ্নে অনুশীলন করতে পারেন।

এই প্রসঙ্গে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসির এক বিবৃতিতে বলেছেন, ‘খেলা শুধু হারজিতের বিষয় না, এখানে বন্ধুত্বও গুরুত্বপূর্ণ। লাহোরে অতিরিক্ত অনুশীলন সেশনগুলো তাদের (বাংলাদেশ দল) বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনে সহায়তা করবে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পাকিস্তান সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু হয় বাংলাদেশ দলের। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটারদের অনুশীলনে বিঘ্ন ঘটে। জানা গেছে, গত তিনদিন স্থানীয় কোচ সোহেল ইসলামের অধীনে মিরপুরে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

পিসিবির প্রস্তাবকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য প্রস্তুতি নিতে (পাকিস্তানের) এই প্রস্তাব সহায়তা করবে।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023