শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম দুই ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪

চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই ২ ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই তথ্য দেন তিনি। অশোক কুমার বলেন, ভোটের মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটের হার আরও বাড়বে।

ইসির এই অতিরিক্ত সচিব বলেন, সকাল আটটায় ১৫৬ উপজেলায় ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতার কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

আজ দেশের ১৬১ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তিন উপজেলায় নির্বাচন স্থগিত হওয়ায় এবং দুই উপজেলায় তিন পদে বিনাভোটে নির্বাচিত হওয়ায় এই দফায় ভোট হচ্ছে ১৫৬ উপজেলায়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নয় জেলার ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে। বাকি ১৩২ উপজেলায় ভোট হচ্ছে ব্যালটে।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৩ হাজার ১৬টি কেন্দ্রের ৯১ হাজার ৫৮৯টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪ জন, নারী ভোটার ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন আর হিজড়া ভোটার ২৩৭ জন।

নির্বাচনে সাধারণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য নিয়োজিত আছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে কাজ করছেন ১৮ জন। পার্বত্য এলাকায় এই সংখ্যা ১৯ জন, গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকায় ২০ জন।

মোট ৪৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দ্বিতীয় ধাপের ভোটে। পুলিশ স্ট্রাইকিং ফোর্স মিলিয়ে ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় ধাপে মোট প্রার্থী ১ হাজার ৮২৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা ৬০৩ জন। আর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৬৯৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৫২৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023