শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশের স্কোয়াডে আছেন তাসকিন, বাদ পড়লেন সাইফুদ্দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করা হলো বাংলাদেশের স্কোয়াড। আজ মঙ্গলবার দুপুর দেড় টায় শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ১৫ সদস্যের বাংলাদশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

টাইগারদের বিশ্বকাপ দল কেমন হতে পারে? কয়জন ব্যাটার, এরমধ্যে কয়জন ডানহাতি কিংবা বাঁহাতি, দলে নেওয়া হবে কয়জন পেসার, বাঁহাতি পেসার কি দুজন? নাকি ডানহাতি এবং বাঁহাতি পেসার সমান সমান থাকবেন? স্পিনার কোটায় থাকবেন কারা? এসব নিয়ে নানা জল্পনা-কল্পনা আর গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়।

তবে জাগো নিউজের পাঠকরা দল সম্পর্কে একটা পূর্ব ধারণা পেয়ে গেছেন আগেই। শেষ মুহূর্তে ফাস্টবোলার তাসকিন আহমেদের পাজরের ইনজুরির কারণে দল ঘোষণায় একদিন বিলম্ব হলো। তা না হলে গতকাল সোমবারই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা ছিল।

কিন্তু তাসকিনের এমআরআই রিপোর্ট দেশের বাইরে অর্থোপেডিক স্পেশালিস্টদের কাছে পাঠানো হয়েছিল। তাদের মতামত পেতে রাত হয়ে গেছে। তাই আজ দুপুরে দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সেটিও গতকাল নির্ধারণ করে দেয় বিসিবি। সেই অনুযায়ী, আজ সময়মতোই দল ঘোষণা করা হলো।

অবশেষে তাসকিনকে দলে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে করা হয়েছে নাজমুল হোসেন শান্তর সহকারী। অর্থাৎ বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে খেলবেন তাসকিন।

টাইগাদের ১৫ সদেস্যের স্কোয়াডে জায়গা পাননি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছিল নির্বাচক কমিটি। তবে এই পরীক্ষায় পাস করতে পারেননি সাইফুদ্দিন। এই সিরিজে উইকেট শিকার করতে পারলেও তিনি ছিলেন খরুচে।

ঘোষিত স্কোয়াডে দেখা গেছে, ব্যাটার রাখা হয়েছে ৮ জন। এর মধ্যে তিন জন ওপেনার- লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার। বাকি ৫ ব্যাটার হলেন- নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক।

স্কোয়াডে পেস বোলার রাখা হয়েছে ৪ জন। তাসকিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া দলে স্পিনার রাখা হয়েছে ৪ জন। বাকি স্পিনাররা হলেন- শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023