শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসরাইলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।

আরও পড়ুন: পালটা হামলা করে ইরানকে ‘শক্ত বার্তা’ দিতে চেয়েছে ইসরাইল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো।

আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয়, ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে।

গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরাইল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পরমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে।

এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইসরাইল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023