শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ঈদ যাত্রা: বন্ধ রয়েছে উত্তরের বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

শেষ মুহূর্তে ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এদিকে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। সেকারনে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজট কমাতে বন্ধ রাখা হয়েছে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে বলেন, সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সেই গাড়িগুলোকে দ্রুত পার করে নিয়ে আসতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল আপাতত বন্ধ রেখে চারটি লেন দিয়েই ওপার থেকে গাড়িগুলোকে পার করে আনা হচ্ছে। তবে ঢাকাগামী লেনে বেশি গাড়ি না থাকায় তেমন সমস্যা হচ্ছে না। সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন খুলে দেয়া হবে।

এদিকে, এ ব্যাপারে কথা বলার জন্য বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেলের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

এদিকে, সকাল থেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে। এদের মধ্যে নিম্ন আয়ের মানুষই বেশি। ঘরমুখো মানুষকে নিয়ে গন্তব্যে ছুটে চলেছে নানান যানবাহন। মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে এই মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023