শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন, জেলেনস্কির আয় বেড়েছে তিনগুণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাশিয়ার সঙ্গে যুদ্ধে দিনে দিনে ইউক্রেনের অনেক শহর ও গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণভয়ে পালিয়েছেন অনেক মানুষ। চলমান যুদ্ধের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে।

শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলারে। এর আগের বছর তার মোট আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। সেই হিসাবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে তিনগুণের বেশি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে যুদ্ধ চলছে। যুদ্ধের সময়ে (২০২২ সালে) প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, জেলেনস্কি ও তার পরিবারের সদস্যদের আয়ের বেশিরভাগ এসেছে সরকারি বেতন, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি করে ৭৪ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি।

জেলেনস্কি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানিয়েছেন। এ আহ্বান তিনি জানিয়েছেন, স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের অংশ হিসেবে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তির কড়া শর্তপূরণের চেষ্টায় এই উদ্যোগ নিয়েছেন জেলেনস্কি।

যুদ্ধকালে পশ্চিমা মিত্ররা জেলেনস্কি প্রশাসনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের বিষয়ে নিশ্চয়তা দিতে জেলেনস্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023