শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

রেলে ঈদযাত্রা: ৭ এপ্রিলের টিকিট মিলছে আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। ২৪ মার্চ বিক্রি হয়েছে ৩ এপ্রিলের টিকিট। ২৫ মার্চ বিক্রি হয় ৪ এপ্রিলের, ২৬ মার্চে দেয়া হয় ৫ এপ্রিলের এবং ২৭ মার্চ দেয়া হয় ৬ এপ্রিলের টিকিট।

গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনের চাপ কমাতে দুই শিফটে এই টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বিক্রি হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট।

এদিকে ফিরতি টিকিট মিলবে ৩ এপ্রিল থেকে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023