শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশ দলের জন্য। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এবার নতুন শুরুর আশা স্বাগতিকদের। নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি শান্তরা।

এদিকে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার হয়েই। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে ৪২ টিতে জিতেছে লঙ্কানরা। অন্যদিকে টাইগারদের জয় ১০ ম্যাচে। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো লঙ্কানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023