শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এক শতকে প্রায় কোটি রুপির গাড়ি উপহার পেলেন বাবর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সোমবার ৬৩ বলে অপরাজিত ১১১ রানের এক ঝড়োয়া ইনিংস খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। পরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৮ রানে ম্যাচটি জিতে নেয় তার দল পেশোওয়ার জালমি।

১৪ চার আর দুই ছক্কায় সাজানো বাবরের সেঞ্চুরিটি স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১তম। গেইলের পর বাবর আজমই দ্বিতীয় ব্যাটার, টি-টোয়েন্টিতে যার সেঞ্চুরি সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেছে। বিশ্বসেরা এই ব্যাটারের সেঞ্চুরি বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব।

দারুণ ইনিংসটির পর বাবরকে বড় উপহার দিচ্ছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। পাক মেগাস্টারকে (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাভেদ আফ্রিদি।

নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি গাড়ির ছবি পোস্ট করে পেশোয়ার জালমির মালিক লিখেছেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। (পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। (গাড়িটি) পাকিস্তানে তৈরি।’ উল্লেখ্য, মরিস গ্যারেজের (এমজি) ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের গাড়ি উপহার পাচ্ছেন বাবর। পাকিস্তানি মুদ্রায় যার বাজার মূল্য ৮০ লাখ ৯৯ হাজার রুপি।

প্রথম দুই ম্যাচ হেরে চলতি পিএসএল শুরু করেছিল বাবরের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। পরের তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়েছে তারা। পয়েন্ট টেবিলের তিনে আছে বাবরের দল।

কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটিয়ে গেছেন বাবর আজম। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্স তিনি চলমান পিএসএল আসরেও ধরে রেখেছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। দলনেতার এমন পারফরম্যান্সের পর পুরস্কার পেতেই পারেন তিনি!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023