শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

টি-টোয়েন্টিতে ঠাঁই হয়নি মিরাজের, কারণ জানালেন নির্বাচক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীলংকা সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টির পুরো সিরিজের সঙ্গে প্রথম দুই ওয়ানডের জন্যও স্কোয়াড দেওয়া হয়েছে। ওয়ানডের স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টির স্কোয়াডে নেই আগের সিরিজে সহঅধিনায়কের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।

জাতীয় দলের জন্য নিবেদিত এক প্রাণ মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে ওপেন করা, একেক পজিশনে ব্যাটিং করা, যে কোনো সময় বল হাতে নেওয়া– বাংলাদেশ দলের হয়ে মিরাজ করেননি এমন কোনো কাজ সম্ভবত নেই। দলের পরিচিত মুখদের একজনই ছিলেন তিনি। তবু জায়গা হয়নি শ্রীলংকা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে। এবার মিরাজের না থাকার কারণ খোলাসা করলেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক রাজ।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, মিরাজ হচ্ছে— দুটো অফ স্পিনার এখন টি-টোয়েন্টিতে রাখা একটু কঠিন। (শেখ) মেহেদী (হাসান) এখানে খুবই ভালো করছে। সে টি-টোয়েন্টির জন্য আমাদের বিশেষজ্ঞ। যে কারণে মেহেদী আছে, মিরাজ নেই।

টি-টোয়েন্টি স্কোয়াডের সবচেয়ে বড় চমক বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো আলিস আল ইসলাম। তার অন্তর্ভুক্তি প্রসঙ্গে রাজ্জাক বলেন, আলিস ভালো বোলিং করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে— একটু

আনঅর্থোডক্স। আমরা দেখতে চাই সে কেমন যদি অই লেভেলের ভালো হয় তা হলে দলের জন্য ভালো হতে পারে।

আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023