শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আমির খসরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তারা।

এসময় নেতাকর্মীরা লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে মির্জা ফখরুল ও আমির খসরুকে শুভেচ্ছা জানান। তারাও ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নেতাকর্মীদের সম্ভাষণের জবাব দেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মুক্তি পেয়ে তারা দুজনই তাদের বাসার দিকে রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, গেলো ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় ৯ ঘণ্টা পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023