শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নির্বাচন ভালো কি মন্দ তা দেখা ইসির কাজ নয়: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

নির্বাচন ভালো কি মন্দ তা দেখা ইসির কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিটভিত্তিক সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক চায় ইসি, এটি সবসময় বলে আসছি। জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হলে আরও ভোটার উপস্থিতি হতো। বিএনপিকেও আহ্বান জানিয়েছি। অংশগ্রহণমূলক না হলে নির্বাচনে কিছু ব্যতয় হতে পারে। যদিও বৈধতা নিয়ে কোনো প্রশ্ন দেখা দেবে না।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ভালো কি মন্দ হয়েছে, সেটি নির্বাচন কমিশনের (ইসি) দেখার বিষয় নয়, এটি জনগণ বলবে। নির্বাচন অনুষ্ঠান করাই ইসির মূল কাজ। সামনে ছোট ছোট নির্বাচন রয়েছে। সকল নির্বাচনই কমিশনের কাছে গুরুত্বপূর্ণ।

সিইসি বলেন, এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এটি ভালো দিক। পাকিস্তানের অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে কোনোরকম প্রতীক ছাড়া। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন কেমন হবে, সেটি দেখা যাক। এটি একটি পরীক্ষা।

সিইসি আরও বলেন, গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ তথ্য দিতে হবে। বিকৃত বা অতিরঞ্জিত তথ্য দেয়া যাবে না। শাসক শ্রেণি বা সরকার কমিশনকে কতটা সহায়তা করছে, সেটিও নজরদারি করে গণমাধ্যম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023