শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তিনি দিনের সফরে সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক পৌঁছেছেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো দ্বারা পরিবেশিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এছাড়াও তিনি সফরকালীন সময়ে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।

সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেকের কংলাক পাহাড় সড়কে অবস্থিত খাস্র‌াং হেলি রিসোর্টে অবস্থান করবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতি দুপুরে এসে পৌঁছেছেন। তিনি বর্তমানে খাস্রাং হিল রিসোর্টে অবস্থান করছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রায় ৮০ থেকে ৮৫টি রিসোর্ট বরাদ্দ করা হয়েছে। সাধারণ পর্যটকদেরও ভালো উপস্থিতি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023