শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

মিয়ানমারের আরও ৬৩ সীমান্তরক্ষীর বাংলাদেশে অনুপ্রবেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যকার সংঘাতময় পরিস্থিতিতে দেশটির আরও ৬৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার বেলা ১১ টায় বিজিপির সদস্যরা হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি মিডিয়া বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম।

পালিয়ে আসা বিজিপি সদস্যদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে।

দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সবাই হোয়াইক্যং বিজিবির সীমান্ত ফাড়িতে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে কয়েক দফায় ২৬৪ জন পালিয়ে এসেছে। এ পর্যন্ত মোট ৩২৭ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023