শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

কাল ভোট, কারাগার থেকেই ভোটারদের বার্তা দিলেন ইমরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে গুরুত্বপূর্ণ এ নির্বাচন নিয়ে দেশটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ভোটারদের কাছে এই আহ্বান জানান। তার এই বার্তা দলের পক্ষ থেকেও শেয়ার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় এরই মধ্যে রায় হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। অংশ নিতে পারছেন না এবারের নির্বাচনেও। তবে তার দল পিটিআই নির্বাচনে অংশ নিয়েছে।

এবারের নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে। বাতিল করা হয়েছে অনেকের প্রার্থিতা। বাতিল করা হয়েছে তাদের আইকোনিক ব্যাট প্রতীকও।

বৃহস্পতিবাররের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টোকে মনে করা হচ্ছে। সর্বশেষ দেড় বছরের জোট সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিলাওয়াল।

এর আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গহর এজাজ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কথা জানিয়ে জেলা বা প্রদেশ প্রশাসন যদি ইন্টারনেট বন্ধের অনুরোধ জানায় তাহলে তা বিবেচনা করা হবে।

তবে এখন পর্যন্ত কোথাও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023