শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

অবৈধ অনুপ্রবেশ, ভারতে ১১ বাংলাদেশির সাজা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারীসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ইতোমধ্যে তাদের আদালতে হাজির করলে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড দেন বিচারক। শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) তিন বাংলাদেশিসহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বনগাঁর আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। তারপর শনিবার (৩ ফেব্রুয়ারি) আবারও বাগদার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১১জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে তাদের ১৪ দিনের জেল হয়।

এদিকে গত মাসে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ায় আড়াই বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি যুবক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় আইনি প্রক্রিয়ায় দুইজনকে ‘রিপ্যাট্রিয়েশনের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই যুবক হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের কামাল হোসেন ও ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার সুলতান ফরাজি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, ‘দেশে ফেরত আসা দুই বাংলাদেশি যুবক দীর্ঘ আড়াই বছর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানকার কলকাতার রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে পুলিশ আটক করে তাদেরকে জেলহাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়।

‘ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির একপর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে ভারত সরকারের দেয়া বিশেষ ‘রিপ্যাট্রিয়েশনের’ মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।’

ওসি জানান, দুই বাংলাদেশি যুবককে পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023