শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, সেমির পথে বাধা সমীকরণ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এশিয়ার দেশ নেপাল। বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে । শুধু জয়ই নয়, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রানরেটও বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ ইয়াং টাইগারদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অদ্ভূত ফরম্যাট, সমীকরণের ম্যারপ্যাচ টুর্নামেন্টের পরিস্থিতি বদলে দিয়েছে। তবুও নেপাল ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে গ্রুপপর্বেই ভারতের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি। ওই এক ম্যাচের জের টানতে হচ্ছে পুরো টুর্নামেন্টে। বাস্তবতা বলছে ইয়াং টাইগারদের বিশ্বকাপের সেমির স্বপ্ন খুবই ক্ষীণ। বিশেষ করে ভারত-পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায়।

কাগজে-কলমে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে সুযোগ আছে ঠিকই। সেজন্য প্রথমে টপকাতে হবে নেপাল বাধা। থাকবে রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ। ব্লুমফন্টেইনে এসব হিসাব-নিকাষ নিয়ে ভাবতে না চাইলেও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। যদিও নিজেদের পারফর্ম্যান্সে মনোযোগের পুরোটা যুবা টাইগারদের।

এদিকে দুই পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছে বাংলাদেশ। টেবিলে স্থান তিনে, রানরেট -.৬৬৭, দুইয়ে থাকা পাকিস্তানের রানরেট ১.০৬৪। এমন অস্বস্তির বিপরীতে আছে একটা স্বস্তির খবরও। নেপালের বিপক্ষে খেলা হবে ব্লুমফন্টেইনে, যেখানে যুবারা খেলেছে গ্রুপপর্বের সব ম্যাচ।

৩ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইয়াং টাইগাররা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023