শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বিকেলে বসছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকাল ৩টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দিবেন। সংসদীয় ইতিহাসে এবারই প্রথম বিরোধী দলের তুলনায় স্বতন্ত্র এমপির সংখ্যা ছয়গুণ বেশি।

অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

তাদের শপথ শেষে বিকেল সাড়ে ৪টায় নবনির্বাচিত এমপিদের উদ্দেশে প্রথমবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এরই মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

এদিকে গত দুই সংসদের মতো এবারও বিরোধী দল থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতা হলেও বিরোধী ভূমিকায় দেখা যাবে নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে। এদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদধারী নেতা।

সরকারি দল বলছে, জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় ২২৩টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি পায় ১১টি, স্বতন্ত্ররা জয় পায় ৬২টি এবং অন্যান্য দল পায় ৩টি আসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023