শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

কোপা দেল রে থেকে ছিটকে গেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

হার-ড্রয়ের বৃত্তে বন্দি থাকা বার্সেলোনা এবার ছিটকে গেল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় তাদের ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও।

বুধবার রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে গোর্কা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রবার্ট লেভানডোভস্কি। এর পর লামিনে ইয়ামালের গোলের পর সমতা ফেরান ওইহান সানসেট। যোগ করা সময়ে ইনাকি ও নিকো উইলিয়ামস দুই ভাইয়ের দুই গোলে জিতে মাঠ ছাড়া বিলবাও।

এদিন ম্যাচে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তাদের একজন বলের নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে বাম দিক দিয়ে আক্রমণ শানায় বিলবাও। ডান পায়ের হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা। গোল খেয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। তাতে ফলও পায় দলটি। বক্সে বিলবাওয়ের এক ডিফেন্ডারের ক্লিয়ারের চেষ্টায় বল লেভানডোভস্কির বাড়িয়ে দেওয়া পায়ে লেগে জালে জড়ায়। এর পরেই দুর্দান্ত এক গোলে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। জুলেস কুন্দের হেড পাস ধরে ইয়ামাল ডান দিক দিয়ে বক্সের লাইন ধরে আড়াআড়ি এগিয়ে যান, এর পর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন ঠিকানা।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা গোল হজম করে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে। নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেট হেডে সমতায় ফেরান বিলবাওকে। ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে বিলবাওকে এগিয়ে নেন ইনাকি। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তার প্রথম শটে ব্যর্থ হলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন নিকো উইলিয়ামস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023