শিরোনাম :
নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৬২.২৫ শতাংশ ইলিয়াস আলী গুম : উইং কমান্ডার সাইফুরকে গ্রেফতারে পরোয়ানা ১০০ ভাগ নিশ্চিন্তে থাকেন’, কাদেরকে যা বলেছিলেন আ জ ম নাছির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সৌদি যেতে গিয়ে গ্রেপ্তার ডন, ২৯ বছর পর কি ‘রহস্যের’ জট খুলবে এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত দুইদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আজ কমেছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীত নিবারণে জেলার ৯ উপজেলায় প্রায় ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের হালিমা বেগম নামে এক নারী বলেন, ‘এতো ঠান্ডা যাবাইছে কাউও এলাও কম্বল দেয় নাই। খুব একটা সমস্যাত আছি। এই সময়োত কম্বল পাইলে হামার খুব উপকার হইবে বাহে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023