শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

অবশেষে প্রিমিয়ার লিগ টেবিলে অনেক পিছিয়ে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের দেখা আর্সেনাল। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে এদিন প্যালেসের জালে রীতিমতো গোল উৎসব করেছে গানাররা। জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। গানারদের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুটি, সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস ও লিয়েন্দ্রো ট্রোসার্ড একটি করে গোল করেন।

গতকাল (শনিবার) এমিরেটস স্টেডিয়ামে লিগ ম্যাচের মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচের মাত্র একাদশ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন মাগালহায়েস। ডেকলান রাইসের কর্নার থেকে জটলার ভেতর থেকে হেডে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে এবার প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে। বুকায়ো সাকার কর্নার ফেরাতে গিয়ে বল তার মাথায় লেগে ঢুকে যায় নিজেদের জালে।
দ্বিতীয়ার্ধে তারা আরও ভয়ংকর হয়ে ওঠে। গোলের ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে ৫৯ মিনিটে ভূমিকা রাখেন লিয়েন্দ্রো ট্রোসার্ড। হেসেখেলে সেই ব্যবধান নিয়েই যখন তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই ট্রোসার্ডের পরিবর্তে ৬৯ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ঝলক। আর্সেনালের শেষ দু’টি গোল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের করা। তাও একেবারে শেষ মুহূর্তে যোগ করা চতুর্থ ও পঞ্চম মিনিটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023