শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সিরিয়ায় ইসরায়েলি হামলা: ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সিরিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য।

শনিবার (২০ জানুয়ারি) মাজেহ এলাকার এক আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানায়, আইআরজিসি’র গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেসময় সিরিয়ায় আইআরজিসি’র জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীরা ভবনটিতে অবস্থান করছিলেন।

আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ান বাহিনীর কয়েকজন সদস্যসহ আইআরজিসি’র ৪ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন।

নিহত সামরিক উপদেষ্টারা হলেন, হোজ্জাতোল্লাহ ওমিদভার, আলি আগাজাদেহ, হোসেইন মোহাম্মদী এবং সাইদ করিমি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে ইসরায়েলের ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, অন্তত ৪টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে চারতলা একটি ভবন সম্পূর্ণরূপে গুঁড়িয়ে গেছে। এ ঘটনায় আহত অন্তত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023