শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, তুলনামূলকভাবে অন্য নির্বাচনের চেয়ে গ্রহণযোগ্য হয়েছে। কমিশন ত্রিমুখী চাপে ছিল। আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে। কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। এই নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি।

সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না। রাজনীতির বড় অংশ নির্বাচন বর্জন করেছে ও প্রতিরোধের চেষ্টা করেছে। তারপরও সবার সহায়তায় নির্বাচন সম্পন্ন করেছি। জাতি সাময়িক হলেও স্বস্তি পেয়েছে। নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর সংকট দেখা দিলে অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নির্দ্বিধায় বলতে পারি সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নির্বাচন আরও ভাল হতো। ভোটের হার নিয়ে যারা বিতর্ক করার তারা করবেই। মো. আলমগীর বলেন, সরকারসহ সবার সহযোগিতার জন্য নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে আসলে এই নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো। কোনো দলের নির্বাচনে না আসা কমিশনের ব্যর্থতা নয়। কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২২৩টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। আর রেকর্ড ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023