শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

উত্তর গাজায় ওষুধ-জ্বালানি প্রবেশে ইসরায়েলের বাধা: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ওষুধ, পানি ও পাম্প চালানোর জন্য জ্বালানি প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সেখানে বাধা পেয়েছে বেশ কয়েকটি মিশন।

সোমবার হাল নাগাদ তথ্যে এসব কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সংস্থা ওসিএইচএ।
সংস্থাটি উল্লেখ করেছে, ওষুধের অভাবে ছয়টি হাসপাতালের কার্যক্রম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য জ্বালানির অভাব স্বাস্থ্য ও পরিবেশগত বিপদের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ওসিএইচএ জানিয়েছে, জানুয়ারির শুরু থেকে ওয়াদি গাজার উত্তরে পানি ব্যবস্থাপনার জন্য জ্বালানি ও সরবরাহকারী ১৯টি পরিকল্পিত মিশনের মধ্যে শুধু একটিকে অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে পাঁচটি কেন্দ্রীয় ওষুধ বিপণন মিশন, জাবালিয়া স্বাস্থ্য কেন্দ্রে চারটি মিশন, চারটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পানি ও বর্জ্য পাম্পে আটটি মিশন।

এদিকে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় ২৪ হাজার ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজার। এছাড়া গাজার বেশির ভাগ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির ৮৫ শতাংশই আশ্রয় শিবিরে রাত কাটাচ্ছে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023