শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে শিরোপা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ম্যাচের আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু বছরের শুরুর দিকেই এলক্লাসিকোতে খেলতে নেমে দেখা গেল উল্টো চিত্র। রিয়ালের এক তারকার কাছেই বড় ব্যবধানে হেরে গেল বার্সা। ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আরও একবার জেগে উঠার রাতে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল রোববার রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে ‘আরব্য রজনী’ লোককথার মতোই একটি দারুণ রাত কাটালো রিয়াল। পুরো ম্যাচেই দুর্দান্ত ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়ুসকেই যেন থামাতে পারছিলেন না গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়রা। সেই ভিনিকে আটকাতে না পেরে দুইবার ফাউল করে লালকার্ড দেখেন বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাজাও। ফলে ম্যাচের ৭১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

বার্সা ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই নিজেদের ৪ গোল করে ফেলেছে রিয়াল। এরপর গোল করা আরও সহজ হলেও ব্যবধান আর বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৩৩তম মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি।

ম্যাচের শুরুর দিকেই রিয়ালের গোল উৎসবের উদ্বোধন করেন ভিনিসিয়ুস। ৭তম মিনিটে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে বার্সার জালে বল জড়ান ভিনি।

এরপর ৩ মিনিটে আবারও ভিনি। এবার আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো অ্যাসিস্ট করেন তাকে। অর্থাৎ ১০ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর ৩৩তম মিনিটে লেভানডস্কির গোলে ব্যবধান ২-১ করে বার্সেলোনা।

ম্যাচের ৩৯তম মিনিটে আবার গোল করে দারুণ এক হ্যাটট্রিক করেন ভিনি। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও গোল রিয়ালের। তবে এবার গোল করেন রদ্রিগো নিজেই। ৬৪ মিনিটে রদ্রিগোর গোলে ৪-১ ব্যবধান করে রিয়াল।

রিয়ালের ৪-১ গোলের ব্যবধান আর কমাতে পারেনি বার্সা। এর ৭ মিনিট পর আরাজাও লালকার্ড দেখলে তো আরও দুর্বল হয়ে যায় জাভির শিষ্যরা। ফলে বড় ব্যবধানে জিতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023