শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইয়েমেনে মার্কিন হামলা ‘মারাত্মক ভুল করল’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন। তিনি এ হামলাকে ‘মার্কিন কূটনীতির ব্যর্থতা’ বলেও অভিহিত করেছেন।

সম্প্রতি সংবাদ মাধ্যম আল-জাজিরাকে তিনি বলেছেন, ইয়েমেনের হুথি অবস্থানগুলোতে আমেরিকা ও ব্রিটেন বোমাবর্ষণ করার ফলে বাইডেন প্রশাসন কার্যকরভাবে ‘সরাসরি গাজা যুদ্ধে’ জড়িয়ে পড়ল। তিনি বলেন, ‘এখান থেকে যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করছি, এটি একটি মারাত্মক ভুল। হুথিদের থামানোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেয়া যেত।

সাবেক এই মার্কিন কূটনীতিক আরো বলেন, ‘আমেরিকা ও ব্রিটেন ভেবেছে হামলা চালিয়ে হুথিদের দমিয়ে রাখা যাবে। কিন্তু আমার মতে, এখান থেকে বড় আকারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে।’

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জবাবে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছিল।

হুথি নেতারা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী ও ইসরাইলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো হামলা চলতে থাকবে। এসব নেতা তাদের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমেরিকার সম্ভাব্য যেকোনো হামলার জবাব দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023