শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

রাজধানীর তেজগাঁও বস্তির আগুনে মা-ছেলের মৃত্যু, দগ্ধ অনেকে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে মা ও ছেলে মারা গেছে। মধ্যরাতে লাগা এই আগুনে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। এছাড়া এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও একজন।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। এরপরে একে একে ১৩টি ইউিনট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তাদের প্রচেষ্টায় পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) সালেহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আগুনে বস্তির প্রায় তিন শ ঘর পুড়ে গেছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ফাঁড়ির ইনচার্জ জামিল আহমেদ মা ও ছেলের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মায়ের নাম শারমিন বলে জানা গেলেও ছেলের নাম জানা যায়নি। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয়া হয়েছে। তদন্তের পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ বলছে, এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জন দগ্ধের তথ্য মিলেছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023