শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পারভেজ মোশাররফের মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ দিল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

পাকিস্তানের মৃত্যুর স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির বিশেষ আদালত। পরে লাহোর হাইকোর্ট বিশেষ আদালতের সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। কিন্তু দেশটির সুপ্রিমকোর্ট বুধবার সেই মামলায় পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বহাল করেছে।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেনারেল পারভেজ মোশাররফ ২০০১ সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন। ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির অভিযোগে ২০১৯ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০২০ সালে লাহোর হাইকোর্ট সেই মৃত্যুদণ্ডকে রদ করে বিশেষ আদালতের রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়।

পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। পাকিস্তানের বিচার বিভাগ কিংবা পার্লামেন্ট কেউ-ই এই মৃত্যুদণ্ড বাস্তবায়নে খুব বেশি উদ্যোগী হয়নি। সেই জায়গা থেকে অবশেষে পাকিস্তানের এই প্রয়াত স্বৈরশাসকের মৃত্যুর পর তার মৃত্যুদণ্ড বহাল রাখল। একপ্রকার যেন তার মরণোত্তর মৃত্যুদণ্ড দেওয়া হলো।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশা তার রায়ে বলেন, ‘লাহোর হাইকোর্ট ২০২০ সালের ১৩ জানুয়ারি যে রায় দিয়েছিলেন তা অপ্রীতিকর (…) টেকসই নয় এবং সে কারণেই সেই রায় বাতিল করা হয়েছে।’ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মূলত লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা এক আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023