শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ইকুয়েডরের একটি টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে সেখানে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। অনুষ্ঠানের মাঝেই তারা গুলি চালায় এবং কর্মীদের হুমকি দেয়। গত সোমবার দেশটির বন্দরনগরী গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে হামলাকারীরা। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে পড়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার আগের দিন দেশটির দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট লস ক্রোনেরসের হোতা অ্যাডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যায়। যার ফলে দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ জারি করা হয়। পালিয়ে যাওয়া অ্যাডলফো মাসিয়াসকে মাদকপাচার, হত্যা ও সংঘবদ্ধ অপরাধের দায়ে ৩৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড নিয়ে টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়ে। সেখানে তারা গুলি চালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023