শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মঙ্গলবার ( ৯ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর বনানী কবরস্থানে ’৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি, স্বতন্ত্র ৬২টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসনে জয় পেয়েছে।

শেখ হাসিনা টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। এরই মধ্যে ভারত, রাশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023