শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পঞ্চগড়ে কনকনে শীত, ঘন কুয়াশা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত জেঁকে বসেছে। টানা পাঁচ দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর সর্বনিম্ন তাপমাত্রা অল্প বাড়লেও কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত বুধবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ। রোববার পর্যন্ত ৭ থেকে ১০ এর মধ্যে ওঠানামা করছিল সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর বাতাসের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকালে চলতি শীত মৌসূমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের শৈত্যপ্রবাহ। টানা পাঁচ দিন তেঁতুলিয়া এবং এর আশেপাশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার দিনের তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023