শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর তথা ২০০৭ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে ভারত। দুই বছর পর ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তান।

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারা রয়েছে বি-গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড,নামিবিয়া আর ওমান।

এ-গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল ম্যাচ। তার আগে ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

এবারের বিশ্বকাপের মূল আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে সি-গ্রুপে।

আর ডি-গ্রুপে রয়েছে- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। বাংলাদেশকে গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে হারাতে হবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে। সেই সঙ্গে নেদারল্যান্ডস চ্যালেঞ্জ জানাবে টাইগারদের। গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছয় ভেন্যুতে। প্রথমবার বিশ্বকাপের যৌথ আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে খেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023