শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ছুরি হামলার শিকার দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ংকে দিন-দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর সেখানে তার ওপর হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে ওই বিরোধী নেতাকে ছুরিকাঘাত করা হয়।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরে গিয়েছিলেন লি জায়ে মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার প্রায় ২০ মিনিটের মধ্যেই লিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় লির জ্ঞান ছিল।

লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে।

এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের কাছে হেরে যান তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

লি একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তরুণ বয়সে কারখানায় কাজ করতেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে আইনপেশায় যুক্ত ছিলেন। পরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সেওংনামের মেয়র হন। এরপর গিয়াংগি প্রদেশের রাজ্য প্রধান হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023