শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাজায় গত ২৪ ঘণ্টায় সাংবাদিকসহ ১৮৭ সাধারণ ফিলিস্তিনি নাগরিক নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টার নিহত হয়েছেন ১৮৭ জন সাধারণ ফিলিস্তিনি নাগরিক। নিহতদের ভেতর একজন সাংবাদিকও রয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫০৭ জনে, যা শতাংশ হিসেবে গাজার মোট জনসংখ্যার এক শতাংশ।

আন্তর্জাতিক সংবাদসংস্থায় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের পাঠানো খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, উত্তরাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজার মধ্যাঞ্চলে ব্যাপক গুলি ও গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলের স্থল বাহিনী। পাশাপাশি বোমা বর্ষণ করেছে বিমান বাহিনীও। ডিসেম্বরের শুরুর দিকেই খান ইউনিস দখল করেছিল ইসরায়েলি সেনারা। সেখান থেকেই সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত শুক্রবার(২৯ ডিসেম্বর) সাংবাদিকদের বলেছিলেন, গাজায় অভিযানরত ইসরায়েলী সেনারা বর্তমানে হামাসের বিভিন্ন কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারের ধংস করছে। সর্বশেষ সেখানকার একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই নেটওয়ার্কটির সঙ্গে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সংযোগ ছিলো।

এদিকে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় নিহত ১৮৭ জনের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গাজাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-কুদস টিভিতে কর্মরত ওই সাংবাদিক ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর আশ্রয় নিয়েছিলেন নুসেইরাত শরণার্থী শিবিরে।

শুক্রবার নুসেইরাতে ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় সপরিবারে নিহত হয়েছেন সেই সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গত আড়াই মাসের অভিযানে উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা পৌঁছেছে মোট ১০৬ জনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023