শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টাইগারদের বোলিংয়ে বিধ্বস্ত কিউইরা, টার্গেট ১৩৫

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের বোলারদের তোপের মুখে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২০ ওভারে মাত্র ১৩৪/৯ রান করেছে নিউজিল্যান্ড। নেপোলিতে টস জিতে প্রথম টি-টোয়েন্টি কিউইদের ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতেই নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামান শেখ মেহেদী-শরিফুলরা। ২০ রানে তুলে নেয় ৪ উইকেট। ৫০ রানে তুলে নেয় পঞ্চম উইকেটও। কিন্তু মাঝের বোলিংয়ে দারুণ এই শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিশাম-স্যান্টনারের ৪১ রানের জুটিতে পরে ঘুরে দাঁড়ায় তারা। স্যান্টনার আউট হলেও নিশামের ব্যাটে এক পর্যায়ে দেড়শ রানও মনে হচ্ছিল সম্ভব। কিন্তু নিশামকে ৪৮ রানে মোস্তাফিজ সাজঘরে পাঠালে ১৩৪ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। অবশ্য শেষ দিকে অ্যাডাম মিলনের ক্যামিও ইনিংস স্কোরটাকে ভদ্রস্থ রূপ দিয়েছে।

২৬ রানে ৩ উইকেট নিয়েছেন শরিফুল। ১৪ রানে দুটি নিয়েছেন শেখ মেহেদীও। ১৫ রানে দুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। একটি করে নিয়েছেন অভিষিক্ত তানজিম হাসান ও রিশাদ হোসেন।

শেষ দিকে কিউইদের রান বাড়াতে সেভাবে সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং শেষ ওভারে নবম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। রিভিউ নিয়ে সোধিকে গ্লাভসবন্দি করিয়েছেন তানজিম সাকিব।

কিউই দলটার নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার। ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তিনি। জায়গা হয়নি কেন উইলিয়ামসনের বদলে আসা রাচিন রবীন্দ্রর।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সোধি, বেন সিয়ার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023