শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আজ পাঁচ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ পাঁচটি জেলার জনসভায় ভাষণ দেবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন।

আওয়ামী লীগের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।

আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023