শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসরাইলের হামলায় গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। গাজায় দুই মাস ধরে চলা ইসরাইলের ভয়াবহ হামলায় প্রায় ৫০ হাজার আহত হয়েছে।

৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে ইসরাইল প্রথমে জানিয়েছিল। এর পর নিহতের সংখ্যা ১২০০ বলে জানায় তারা। এখন হিসাব আরও সংশোধন করে তারা ওই হামলায় নিহতের সংখ্যা এক হাজার ১৪৭ জন, আর আহত আট হাজার ৭৩০ বলে জানিয়েছে।

৭ অক্টোবর থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরাইল। প্রথমে তারা গাজার উত্তরাংশে গাজা সিটি ও এর আশপাশের অন্যান্য এলাকায় অবিরাম বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তখন গাজার দক্ষিণাংশকে নিরাপদ ঘোষণা করে উত্তরাঞ্চলের প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে চলে যেতে বলে।

এর পর গাজা সিটিসহ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরাইলি বাহিনী। ব্যাপক প্রাণহানির মধ্যে গাজা সিটি চারদিক থেকে ঘিরে ফেলে স্থল অভিযান চালায়। এর পর কাতার ও মিশরের প্রচেষ্টায় ইসরাইল এবং হামাস এক সপ্তাহের একটি অস্থায়ী মানবিক বিরতিতে সম্মত হয়ে যুদ্ধ থেকে বিরত থাকে।

১ ডিসেম্বর বিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেকেই দুপক্ষের মধ্যে ফের সংঘাত শুরু হয়, যা এখনো চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023