শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গিনির প্রধান তেল ডিপোতে বিস্ফোরণ, নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির প্রধান তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে এই বিস্ফোরণটি ঘটে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান তেল ডিপোতে স্থানীয় সময় সোমবার ভোরে বিস্ফোরণটি হয়। এতে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা কেঁপে ওঠে, কাছাকাছি বাড়ির জানালাগুলো ভেঙে পড়ে এবং শত শত মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়।

নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান জিন ট্রাওরে বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ৮৮ জন আহত হয়েছে। এর আগে তিনি ১১ জনের মৃত্যুর খবর দিয়েছিলেন।

এদিকে ডিপোর ক্ষতির পরিমাণ এখনো অস্পষ্ট। গিনি তেল উৎপাদক দেশ নয়। দেশটির পরিশোধন ক্ষমতাও নেই। তারা শুধু পরিশোধিত পণ্য আমদানি করে, যার অধিকাংশই কালু্মরে ডিপোটিতে সংরক্ষণ করা হয় এবং সারা দেশে ট্রাকের মাধ্যমে বিতরণ করা হয়।

সরকার একটি বিবৃতিতে বলেছে, আগুনের উৎস এখনো জানা যায়নি। আগুনের কারণ এবং কোন পক্ষ এর জন্য দায়ী তা নির্ধারণের জন্য তদন্ত শুরু হবে। দুর্ঘটনার মাত্রা ‘জনসংখ্যার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে’। তবে এ বিষয়ে কোনো বিশদ বিবরণ দেয়নি তারা।

এর আগে স্থানীয় সময় সোমবার বিকেলে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বিশাল আগুন এবং কালো ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। এ সময় বেশ কয়েকটি ট্যাংকার ট্রাক সেনা ও পুলিশ সদস্যদের পাহারায় কোনাক্রি ডিপো ছেড়ে চলে যায়। কোনাক্রির উত্তরে কামসার বন্দরে দেশটির একটি ছোট তেল ডিপো রয়েছে, যা অধিকাংশ খনি সংস্থাগুলো ব্যবহার করে।

প্রতিরক্ষা, নিরাপত্তা ও চিকিৎসা কর্মী বাদে অন্যদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল এবং অধিকাংশ গ্যাস স্টেশনও বন্ধ রয়েছে। সম্ভাব্য জ্বালানির ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে কোনাক্রি থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে মামু শহরের বাসিন্দারা গ্যাস স্টেশন ঘেরাও করেছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023