শিরোনাম :
বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জে প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত চারজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রূপগঞ্জের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘন কুয়াশা: শাহজালালে ৬ ঘণ্টায় নামেনি ১১ ফ্লাইট

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির টায়ার বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চনমুখী লেনে ঢুকে পড়ে। সেখানে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান গাড়ির একজন আরোহী।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ৬ জন যাত্রীকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যান দুজন। বর্তমানে চারজন আহত যাত্রী কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত-নিহত কারওই পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অফিস নিকটে হওয়ায় তারাই উদ্ধার অভিযান চালিয়েছেন। গাড়ি দুটি নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023