শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

শৈত্যপ্রবাহ আসছে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমায় শীত আরও বাড়তে পারে। কয়েকদিনের মধ্যেই দেশের অনেক স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে, ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেও অনেকাংশে দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না। ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। মেঘ কেটে গেলে দু’একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এবার শীত নামতে দেরি হচ্ছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি বলেন, জানান, আজ শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

দেশের কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023