শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

মার্কিন সাময়িকী ফোর্বস–এর করা এ বছর বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের বছর এই তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন তিনি।

রাজনীতি ও নীতি শ্রেণিতে এ তালিকায় ১৮ জন স্থান পেয়েছেন। তাদের মধ্যে ৯ম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফোর্বসের এই বছরের তালিকার শীর্ষে রাখা হয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লিয়েনকে। ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপীয় ইউনিয়নকে নেতৃত্বদান এবং পাশাপাশি কোভিড-১৯ মহামারি মোকাবিলা অবদান রয়েছে তার।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।

এদিকে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম-তে। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। আর ২০২০ সালে তালিকার ৩৯তম স্থানে ছিলেন তিনি।

ফোর্বস শেখ হাসিনা সম্পর্কে লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023