শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইইউর সঙ্গে আওয়ামী লীগও অংশগ্রহণমূলক-নিরপেক্ষ নির্বাচনে একমত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে আওয়ামী লীগও অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন প্রশ্নে একমত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

বিজয়যোগ্য প্রার্থী না হলে তাকে মনোনয়ন দেয়া হবে না এটি স্পষ্ট। তাই জোট নিয়ে কোনো বিভ্রান্তি নেই বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও এখন পর্যন্ত ভোটে আসার কোনো লক্ষণ নেই বিএনপির। দলটি এখনো সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে চাইলে প্রয়োজন তফসিল পেছানো হতে পারে বলে বেশ কয়েকজন নির্বাচন কমিশনার বলেছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না। বিএনপির জন্য আর কোনো স্পেস নেই। তারা নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। আমরাও চাই ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে আমরা তাদের সঙ্গে একমত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে নিয়ে যত বিভ্রান্তি হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দেবে না। কিন্তু শতাধিক পর্যবেক্ষক অলরেডি সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023