শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

১১ জিম্মি মুক্তি দিলো হামাস, ছাড়া পেলো ৩৩ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

চলমান যুদ্ধবিরতির চতুর্থ দিনে গত সোমবার তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে।

মূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

তৃতীয় দফায়ও ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।

গত শুক্রবার শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল সোমবার। পরে কাতারের মধ্যস্ততায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়াতে রাজি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023