শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের অধিভুক্ত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর তাতে নিহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানায়।

তার আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল ছিল এটি।

এদিকে, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি ভয়াবহ বোমা হামলার শিকার হয়েছে। ভবনের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল হামলার মূল লক্ষ্যবস্তু।

এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের ওই হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।

এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের শেখ নাসের অঞ্চলেও আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফা আরও জানায়, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালায়। তাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023