শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে মাঠপর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।

এর আগে গত সোমবার রাজধানীতে নির্বাচন ভবনে ইসি রাশেদা সাংবাদিকদের বলেছিলেন, তারা (বিএনপি) যদি এই তফিসলের মধ্যেই নির্বাচনে আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই। এ ছাড়া, যদি বাড়ানোর (সময়) প্রয়োজন হয়, আমরা বাড়াবো।

ইসি রাশেদা সুলতানা আরো বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023