শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

হচ্ছে না বন্দি বিনিময়, যুদ্ধবিরতিও পেছালো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে। সেই সাথে কার্যকর হবে যুদ্ধবিরতিও। তাই বড় আশা নিয়ে বুক বেঁধেছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনে বন্দিদের স্বজনরা। তবে আবারও আশাহত হতে হলো তাদের। ইসরায়েলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, আজ কোনো বন্দিই মুক্তি পাবে না, সেই সাথে যুদ্ধবিরতিও পেছানোর ঘোষণা দেয়া হয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের আগে কোনো পক্ষ থেকেই বন্দি বিনিময় হবে না। একই সাথে আজ যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা শুক্রবার পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাতে এএফপিকে এ তথ্য জানান ইসরায়েলের এক কর্মকর্তা।

কেনো এই বিলম্ব? এর কারণ হিসেবে ইসরায়েল বলছে, এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তাই এটি বাস্তবায়নে সময় লাগছে। তাছাড়া হামাস কাদের মুক্তি দিচ্ছে, সেই নামের তালিকাও ইসরায়েলকে হস্তান্তর করেনি। ফলে বৃহস্পতিবার বন্দি বিনিময় কিংবা যুদ্ধবিরতি কোনোটিই কার্যকর হবে না।

তবে এর আগে, গতকাল হামাসের রাজনৈতিক ব্যুরো কর্মকর্তা মুসা আবু মারজুক জানিয়েছিলেন, চলমান যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। ৫০ জিম্মির মুক্তি ও চারদিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলের সাথে একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে।

তবে শেষে এসে বেঁকে বসেছে ইসরায়েল। অবশ্য আগে থেকেই ইসরায়েলের কথায় খুব একটা ভরসা ছিল না ফিলিস্তিনিদের। আগেই একাধিকবার চুক্তি ভাঙার রেকর্ড রয়েছে তেলআবিবের। তবুও প্রিয় মানুষদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023