শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গভীর রাতে ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

আগুন লাগার কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া।

তিনি বলেন, রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রেনের দু’টি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বগিতে অগ্নিকাণ্ডের আগে ওই রেলস্টেশনে কয়েকজনকে হাঁটতে দেখা গেছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023