শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিএনপি-সমমনাদের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে বিএনপি ও সমমনারা। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ধারাবাহিত আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে দলগুলো।

রোববার (১২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ দফার অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত। বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দলের পক্ষ থেকে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচি সফল করতে এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে দলের হাই কমান্ডের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে।

এবারের অবরোধ কর্মসূচি সফল করতে শনিবার সন্ধ্যার পরই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছেন। রাজধানীর রামপুরা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।

তবে, সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজার আচার-অনুষ্ঠান এবারের অবরোধের আওতামুক্ত থাকবে। এছাড়াও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত। চতুর্থ দফার অবরোধ কর্মসূচিতেও বিএনপির দায়িত্বশীল নেতারা আত্মগোপনে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, সেখানে পাহারা দিচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023