শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা।

সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল। পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা লঙ্কানরা নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে হজম করেছে ৩০২ রানের বিশাল এক পরাজয়। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। গুরত্বপূর্ণ এই ম্যাচে আজ টাইগারদের একাদশে আছে একটি পরিবর্তন। বিশ্বকাপ দলে থাকলেও এখনো পর্যন্ত একটি ম্যাচেও একাদশে জায়গা পাননি পেসার তানজিম সাকিব। তবে আজ মুস্তাফিজুর রহমান পুরোপুরি ফিট না থাকায় তাঁর জায়গায় খেলবেন তরুণ এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হচ্ছে তার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে আজ লঙ্কানদের একাদশেও আছে দুই পরিবর্তন। দিমুথ করুনারত্নে এবং দুশান হেমন্তের পরিবর্তে আজ খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জায়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা,ধনঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023