শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সৌদি আরবে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) সকালে মক্কার মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রথমে পবিত্র কাবা শরিফ ‘তাওয়াফ’ করেন। পরে সাফা ও মারওয়ার মাঝে হাঁটেন ও দৌড়ান। তিনি পবিত্র মসজিদে নামাজও আদায় করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও দেশের জনগণসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। খবর বাসসের।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং অন্য সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এর আগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা ছেড়ে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান। আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023